ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা(বাসেড) কর্তৃক পরিচালিত "বিশ্ববিদ্যালয় ভর্তির ফ্রি কোচিং-অন্বেষণ" শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি প্রস্তুতির বই উপহার

  • আপলোড তারিখঃ 04-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40095 জন
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা(বাসেড) কর্তৃক পরিচালিত "বিশ্ববিদ্যালয় ভর্তির ফ্রি কোচিং-অন্বেষণ" শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি প্রস্তুতির বই উপহার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


সাকিবুল হাছান 



২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে ফ্রি কোচিং অন্বেষণের শিক্ষার্থীদেরকে এগিয়ে রাখতে বিনামূল্যে উপহার দেওয়া হয়েছে ভর্তি প্রস্তুতির বই। বাসেডের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুনসহ অন্যান্য উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বইগুলো উপহার দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন বাসেডের বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ,সদস্য সচিব রেজাউল আমিন শান্ত,অন্বেষণের পরিচালক আরাফাত হাসান,বাসেডের সদস্য উজ্জ্বল মাহমুদ,সাদিয়া শারমিন,সাজ্জাদ হোসেইন,আরিফ খান,ইরফান হোসেইন,সুফিয়ান হেলালি সহ অন্যান্যরা।


অন্বেষণের বর্তমান পরিচালনা কমিটির সদস্য আরাফাত হাসান বলেন-" ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীরা অনন্য মেধার অধিকারী। তাদের উচ্চশিক্ষার জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠগুলোতে পৌছে দিতে এক যুগ ধরে কাজ করে আসছে বাসেডের ক্ষুদ্র প্রয়াস "অন্বেষণ"। এরই ধারাবাহিকতায় আমাদের এই বিনামূল্যে বই উপহার কার্যক্রম।আশা করি বাসেডের এই প্রয়াস শিক্ষার্থীদের জীবন পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে।"


প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শত শত শিক্ষার্থীকে তাদের লক্ষে পৌছাতে সাহায্য করে আসছে বাসেড পরিচালিত বিশ্ববিদ্যালয় ভর্তির ফ্রি কোচিং-"অন্বেষণ"। প্রতিবছরই অন্বেষণে কোচিং কিরে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়ে পড়াশোনা করছে অনেক অনেক শিক্ষার্থী।



নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কাজ করবে?